ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় প্রয়োজনীয় জমি বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

শপথ নেওয়ার পর বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের অনুমোদন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি জানান, ভূমি ও রাজস্ব সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই বিএসএফ জমি বুঝে পায়।

উল্লেখ্য, বাংলাদেশভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার, যার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত। সূত্র: এনডিটিভি, পিটিআই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ!

আপডেট সময় ০৫:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬