ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী জুলাই জাদুঘর যতদিন থাকবে হাসিনা আর আওয়ামী লীগকে থু থু দেবে জনগণ: স্পিকার থালাপতি’কে শুভেচ্ছা জানাতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাই যাচ্ছেন কেরালার দম্পতি লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানালো ঢাকা জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী ভারতে নেওয়া হলো কারিনাকে, টাকার অভাবে সঙ্গে যেতে পারেননি বাবা এবার অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা, বছরে দিতে হবে যত শ্রম আইনের জেন্ডার পরিভাষা নিয়ে ৩৩০ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’! ইরানের তেল শোধনাগারে গোপনে হামলা চালিয়েছে আরব আমিরাত

ভারতে নেওয়া হলো কারিনাকে, টাকার অভাবে সঙ্গে যেতে পারেননি বাবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই। তবে দেশে থেকে গেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পরিবার জানিয়েছে, চিকিৎসার উচ্চ ব্যয় ও আর্থিক ব্যবস্থাপনার কারণে আপাতত তিনি দেশে অবস্থান করছেন। তিনি বলেন, দেশে তার কিছু জরুরি কাজ বাকি রয়েছে এবং চিকিৎসার ব্যয় সামলাতে সময় প্রয়োজন। পরে তিনি পরিবারের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে সোমবার দুপুরে তিনি জানান, চেন্নাই থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিনাকে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তার ভারতের ভিসাও পাওয়া গেছে। তবে চিকিৎসা ও পরিবহন ব্যয় মেটাতে পরিবারকে আর্থিক চাপে পড়তে হয়েছে। এজন্য কিছু ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (৮ মে) রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন কারিনা কায়সার। পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। প্রথমে সাধারণ সমস্যা মনে হলেও পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের মতে, তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এতে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে অবস্থার অবনতি হয়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিশেষ কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ। তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হন। ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে কাজের মাধ্যমে তরুণ দর্শকদের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজইন্টার্নশিপ’, ‘৩৬২৪৩৬সহ বেশ কয়েকটি নাটক ও ডিজিটাল কনটেন্ট। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী

ভারতে নেওয়া হলো কারিনাকে, টাকার অভাবে সঙ্গে যেতে পারেননি বাবা

আপডেট সময় ০২:০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬