ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদিক কায়েমের সহধর্মিণী হতে যাওয়া আনিকা ফারদিনের পরিচয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম ও আনিকা ফারদিন ফরায়েজি বিয়ে করতে যাচ্ছেন।

বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়েছে।

রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৭টার পর তাদের বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সাদিক কায়েমের সহধর্মিণী হতে যাওয়া আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা।

আনিকার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী এবং রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের কেন্দ্র এবং মহানগরীর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর নেতারা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আকদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে অঝোরে কাঁদতে দেখা যায় সাদিক কায়েমকে। এ সময় উপস্থিত নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

বিয়ে উপলক্ষে ইতোমধ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম।

সাদিক কায়েম ও আনিকা ফারদিনকে সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর বিভিন্ন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েমের সহধর্মিণী হতে যাওয়া আনিকা ফারদিনের পরিচয়

আপডেট সময় ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬