ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রস্তাব পেয়েছিলেন, তবে ফেরার কোনো পরিকল্পনা নেই: মুশফিক দলীয় বিবেচনায় ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে প্রতিবাদ জামায়াতের লেবাননে দুই মাসে ২০ ইসরাইলি সেনা ও কর্মী নিহত মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল কত টাকা ট্রাম্পের চীন সফরে ব্যবসায়ী প্রতিনিধি দল, বাণিজ্য আলোচনায় নজর গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানো দুর্ভাগ্যজনক: তাসনিম জারা ওমানে দু’র্ঘ’ট’না’য় প্রা’ণ গে’ল চার বাংলাদেশির সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের ১৩টিতে বিএনপির জয় আখিরাতে যে ১৩ শ্রেণির মানুষের ঠিকানা হবে জাহান্নাম

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার (১৩ মে) নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, ৭৯ বছর বয়সী রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধীর ছোট একটি অস্ত্রোপচারের জন্য গুরুগ্রামের ‘মেদান্তা-দ্য মেডিসিটি’ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা চলছে।

হাসপাতালের একটি সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, সোনিয়া গান্ধী দীর্ঘস্থায়ী কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত বিরতিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হয়।

চলতি বছর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী। এর আগে গত মার্চে তীব্র জ্বরে আক্রান্ত হলে তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। তখন পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

তারও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রস্তাব পেয়েছিলেন, তবে ফেরার কোনো পরিকল্পনা নেই: মুশফিক

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬