ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬ সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে ২৪৯ খুন ঢাবি শিক্ষককে কলেজ সভাপতির পদ থেকে সরাতে ববি হাজ্জাজের চিঠি মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার ও খাদ্য বিতরণের ভিডিও ভাইরাল আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার ববি হাজ্জাজের বক্তব্যে উচ্চশিক্ষা ব্যবস্থাকে অপমান করা হয়েছে: ছাত্রশিবির বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে! পাকিস্তানকে একঘরে করার মোদির পরিকল্পনা কেন ব্যর্থ হলো? কিভাবে বিপাকে পড়ল ভারত বুশেহরের কাছে মার্কিন বিমান ভূপাতিতের দাবি, ওয়াশিংটনের অস্বীকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে একদল শিক্ষার্থী। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় এক বিক্ষোভ ও মানববন্ধন থেকে তাকে এই অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে তারা বলেন, মোহাম্মদপুরে দিনদুপুরেও জনগণকে নিরাপত্তা দিতে পারেন না ববি হাজ্জাজ। তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেন। আজ থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

মূলত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেয়া এক বক্তব্যে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। সম্প্রতি একটি পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করেন তিনি। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

যদিও শুক্রবার (২৯ মে) বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ববি হাজ্জাজ। বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করে ববি হাজ্জাজ বলছেন, এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ও মতামত। এগুলো কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়। তবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় ০৯:১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬