ঢাকা , শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে ২৪৯ খুন ঢাবি শিক্ষককে কলেজ সভাপতির পদ থেকে সরাতে ববি হাজ্জাজের চিঠি মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার ও খাদ্য বিতরণের ভিডিও ভাইরাল আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার ববি হাজ্জাজের বক্তব্যে উচ্চশিক্ষা ব্যবস্থাকে অপমান করা হয়েছে: ছাত্রশিবির বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে! পাকিস্তানকে একঘরে করার মোদির পরিকল্পনা কেন ব্যর্থ হলো? কিভাবে বিপাকে পড়ল ভারত বুশেহরের কাছে মার্কিন বিমান ভূপাতিতের দাবি, ওয়াশিংটনের অস্বীকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

বুশেহরের কাছে মার্কিন বিমান ভূপাতিতের দাবি, ওয়াশিংটনের অস্বীকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইরানের বুশেহরের কাছে একটি মার্কিন বিমান ভূপাতিতের দাবি করেছিল তেহরান। তবে, সেই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, ইরানে কোনো মার্কিন বিমান ভূপাতিত হয়নি। শুক্রবার (২৯ মে) ভোরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি সরাসরি অস্বীকার করে।

এর কিছুক্ষণ আগে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছিল, বুশেহরের জাম এলাকায় একটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে। ওই দাবি স্থানীয় গভর্নরের বরাত দিয়ে প্রচার করা হয়।

এদিকে বৃহস্পতিবার (২৮ মে) রাতে হরমুজ প্রণালি ও বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। পরে তাসনিম জানায়, ওই শব্দগুলো মূলত হরমুজ প্রণালিতে জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলিবিনিময়ের কারণে হয়েছে।

এছাড়া দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী দেশের দক্ষিণাঞ্চল থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি।

এর আগে বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দেয়, তারা একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এর কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করে, হরমুজ প্রণালির কাছে একটি ইরানি ড্রোন অভিযান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

এই পাল্টাপাল্টি উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে, যা এপ্রিলের শুরুতে কার্যকর হয়েছিল। এই উত্তাপ ম্লান করে দিয়েছে শান্তি চুক্তির সম্ভাবনাও। পরিস্থিতির এই অবনতিতে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। ফলে বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম।

সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু

বুশেহরের কাছে মার্কিন বিমান ভূপাতিতের দাবি, ওয়াশিংটনের অস্বীকার

আপডেট সময় ০৯:২৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬