ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি এবার ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ  বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ দুই ভবনের ফাঁকে আটকা কুকুরকে বাঁচাল ফায়ার সার্ভিস

তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে

পশ্চিমবঙ্গের সোনারপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভ ও হামলার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর, আনন্দবাজার পত্রিকার।

শনিবার (৩০ মে) বিকেলে এলাকায় প্রবেশের সময় বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দেয়। এ সময় তার ওপর ডিম নিক্ষেপ এবং চড়-ঘুসি চালানোর অভিযোগ উঠেছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মূল সড়ক ছেড়ে মোটরসাইকেলে করে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভকারীদের মুখোমুখি হন অভিষেক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার পরনের শার্ট ছিঁড়ে যায়, ভেঙে যায় চশমা এবং মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। পরে মাথায় ক্রিকেট হেলমেট পরে তিনি গন্তব্যের দিকে এগিয়ে যান। এ সময় তার দিকে ডিম ও জুতো নিক্ষেপের ঘটনাও ঘটে।

নিহত কর্মীর বাড়িতে পৌঁছে অভিষেক অভিযোগ করেন, আগেভাগে কর্মসূচির বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হলেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। তিনি বলেন, হেলমেট না থাকলে মাথায় গুরুতর আঘাত লাগতে পারত। পাশাপাশি, নিহত কর্মীর পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের অভিযোগ তোলেন এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, তার আগমনের আগে থেকেই এলাকায় কালো পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয় বিরোধী দল সমর্থকরা।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও নিহত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার বেলেঘাটা ও সোনারপুর সফরে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে যাওয়ার আগে তিনি নিজের বাসভবনে গিয়ে রাজ্য সিআইডির একটি নোটিশও গ্রহণ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে

তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে

আপডেট সময় ১১:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬