ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি এবার ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ  বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঈদুল আজহার ছুটি চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট ও বিবিএ ভবনের বিল্ডিংয়ে এসব পোস্টার দেখা যায়।

পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবির পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিও ব্যবহার করা হয়েছে।

পোস্টারগুলোতে ‘শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে’, ‘বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে’ এবং ‘রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে’—এমন স্লোগান লেখা ছিল।

পোস্টারিং কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ২০১৫-১৬ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। সার্বিক সহযোগিতা করেন শাখা ছাত্রলীগের নেতা সাজবুল ইসলাম।

নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, যে সংগঠনের নেতৃত্বে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আজ সেই সংগঠনই বাংলার মাটিতে নিষিদ্ধ।

আমরা স্পষ্টভাবে বলতে চাই—বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যতদিন পর্যন্ত তার ন্যায্য শিক্ষার অধিকার ফিরে না পাবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই ও সংগ্রাম চলমান থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

আপডেট সময় ১২:৪৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬