ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশি নাবালক ছেলেকে মায়ের কিডনি দানের অনুমতি মাদ্রাজ হাইকোর্টের ইউরোপের বৃহত্তম নৌঘাঁটির কাছে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ কুয়েত বিমানবন্দরে হামলায় ৪ বাংলাদেশি আহত: দূতাবাস জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী, রাতেই কারাগার ত্যাগ ৪৮ ঘণ্টার নীরবতা ভেঙে যা বললেন দীপেন দেওয়ান ‘২৪ ঘণ্টার মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব’ : ইশরাক হোসেন হাদি হত্যাকাণ্ডে নতুন বিতর্ক, বড় ভাই ওমর হাদির বিরুদ্ধে সন্দেহ ফারুক হাসানের ইসলামী ব্যাংক রক্ষায় রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের মা ও দুই শিশুর মৃত্যু: রহস্যের কেন্দ্রে জেলা পরিষদ ডাকবাংলো আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

ডিসি-এসপি পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নওগাঁয় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিসি ও এসপি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নাঈম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে বগুড়া জেলার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম হোসেন (২৮) বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২৫ মে অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে বলে- তার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে। এখন ৫ লাখ টাকা না দিলে তার নামে মামলা হবে। সেই ওষুধের দোকানদার মামলার ভয়ে ওই ব্যক্তির নগদ নম্বরে ২০ হাজার ৩০০ টাকা পাঠিয়ে দেন। এরপর গত ৩০ মে সেই একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন দিয়ে বলেন, ব্যবসায়ীর দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়; তাকে ৪০ হাজার টাকা না দিলে মামলা হবে।

এসপি জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- নাঈম অনেক আগে থেকেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। সে নিজেকে কখনো ওসি, এসপি, ডিসি আবার কখনো বড় রাজনৈতিক নেতার পরিচয় দিতেন। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্বারা প্রতারণা শিকার হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি নাবালক ছেলেকে মায়ের কিডনি দানের অনুমতি মাদ্রাজ হাইকোর্টের

ডিসি-এসপি পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬