ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের এবার দেশের বাজারের চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ, ফের ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের

আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা, তেমনি সেই আবেগের ঢেউ লেগেছে বাংলাদেশেও। প্রিয় দলের জার্সি পরা, পতাকা টাঙানো—সব মিলিয়ে ভক্তির রঙে রঙিন হয়ে উঠছে নানা এলাকা।

এই ফুটবল উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী এক ঘোষণায় আলোচনায় এসেছেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশে তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন তাঁর চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে গেলে রোগীরা অর্ধেক ফিতে চিকিৎসাসেবা পাবেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি জানান, পটুয়াখালী শহরের কাজীপাড়ায় অবস্থিত গ্রিনভিউ হাসপাতালে তাঁর চেম্বারে আর্জেন্টিনা জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় কার্যকর থাকবে।

বর্তমানে ডা. হাবিবুর রহমান পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ব্যথা ব্যবস্থাপনা বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

ঘোষণা অনুযায়ী, তাঁর নিয়মিত ভিজিট ফি ৬০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হবে ৩০০ টাকা।

এ বিষয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনা দলের ভক্ত। বিশ্বকাপ এলেই ফুটবলের আনন্দ আরও বাড়ে। সেই আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ। তাঁর ভাষায়, এটি পুরোপুরি খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে নেওয়া একটি ছোট্ট প্রচেষ্টা।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মানে কোনো পরিবর্তন আসবে না। বরং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি করাই তাঁর উদ্দেশ্য।

ঘোষণাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে বিশ্বকাপ উন্মাদনার আনন্দঘন ও সৃজনশীল প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগ বলেও মন্তব্য করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা

আপডেট সময় ০১:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬