ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিল সমর্থকদের জন্য ১০০% সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা উইসডম এডুকেশনের সমালোচনা-শুভকামনার ভিড়ে নতুন জীবন শুরু দীপ্তি ও ড. মুশতাকের সরকারি দাম উপেক্ষা, ৩ মাসে হার্টের রিং বিক্রিতে অতিরিক্ত আদায় ৫ কোটি টাকা বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি: চরমোনাই পীর সিগারেট ফিল্টারের কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বসছে ৩০০% শুল্ক  আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের একজন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মূল ম্যাচে (নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট) পেনাল্টি থেকে করেছেন ৪ গোল, যা বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এই রেকর্ডে মেসি ছুঁয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইনকে। বিশ্বকাপের মূল খেলায় পেনাল্টি থেকে চার গোলের বেশি করতে পারেননি কোনো ফুটবলার।

মজার ব্যাপার হলো, মেসির চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। টুর্নামেন্টে তিনি পেনাল্টি থেকে গোল করেন সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে। তবে বিশ্বকাপে মেসির সব পেনাল্টি প্রচেষ্টা সফল হয়নি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে তার নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক হ্যানেস হালদোরসন। আর ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে তার স্পটকিক রুখে দেন ভয়চেখ শেজনি। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ছয়টি পেনাল্টি নিয়েছেন।

এর মধ্যে চারটিতে গোল করেছেন এবং দুটিতে ব্যর্থ হয়েছেন। ফলে তার সফলতার হার ৬৬.৭ শতাংশ। অবশ্য টাইব্রেকারের হিসাব আলাদা। বিশ্বকাপের নকআউট পর্বে টাইব্রেকারে মেসি আরও তিনটি পেনাল্টি নিয়েছেন এবং তিনটিতেই সফল হয়েছেন। ২০১৪ সালের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ২০২২ সালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে গোল করেন তিনি। পেনাল্টি থেকে গোলের এই রেকর্ডের পাশাপাশি সামগ্রিক গোলসংখ্যাতেও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি করেছেন মোট ১৩টি গোল।

২০০৬ জার্মানি বিশ্বকাপে একটি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চারটি, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একটি এবং ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি গোল করেন তিনি। শুধু ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসি বর্তমানে যৌথ চতুর্থ স্থানে রয়েছেন। শীর্ষে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজা (১৬ গোল) দ্বিতীয় স্থানে ব্রাজিলের রোনালদো (১৫ গোল) এবং তৃতীয় স্থানে জার্মানির গার্ড মুলার (১৪ গোল) ১৩ গোল করে যৌথ চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের জাস্ট ফঁতেন ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল সমর্থকদের জন্য ১০০% সার্ভিস চার্জ ফ্রি ঘোষণা উইসডম এডুকেশনের

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির

আপডেট সময় ০৫:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬