ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মাদকবিরোধী অভিযানে বগুড়া সদরে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের পর স্থানীয় কয়েকটি গণমাধ্যমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ওই নারীর একটি ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে প্রদর্শিত নারীর সৌন্দর্য নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য ও আলোচনা দেখা যায়। অনেকেই ছবিটি শেয়ার করায় অল্প সময়ের মধ্যেই সেটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ডিএনসি সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছালেহা আক্তার ও তার স্বামী মো. আব্দুস সোবাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে ছালেহা আক্তারকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী মো. আব্দুস সোবাহান (৪৫) পালিয়ে যান।

সোমবার (৮ জুন) রাতে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, গণমাধ্যমে সরবরাহ করা মূল ছবিতে ওই নারীর মুখমণ্ডল ব্লার করা ছিল। ফলে তার পরিচয় প্রকাশ পাওয়ার কোনো সুযোগ ছিল না।

তিনি বলেন, “আমরা যে ছবি দিয়েছি সেখানে পরিচয় গোপন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। কেউ যদি এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন ছবি তৈরি করে প্রকাশ করে থাকে, তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিদের।”

ডিএনসির দাবি, সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা ছবিতে গ্রেপ্তার নারীর পরিচয় গোপন রাখার সব ধরনের সতর্কতা অনুসরণ করা হয়েছিল।

সূত্র: বিডি২৪লাইভ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয়

আপডেট সময় ১১:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬