জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জনপদের মানবাধিকার পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষন করেছে নাগরিক অধিকার সংগঠন সিটিজেন ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধি দল।
শনিবার সকাল থেকে দিনভর মিস্রিপাড়া, নয়াপাড়া, আমখোলা পাড়া, কেনানীপাড়া ও মেথাওপাড়া পরির্দশন করেন তারা। এসময় রাখাইন সম্প্রদায় তাদের ভূমি সংকট ও বেদল, অস্তিত্ব সংকট, সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় এবং ঐতিহাসিক স্থানের ক্ষতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরনে।
পর্যবেক্ষক দল রাখাইন জনগোষ্ঠীর সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সরকারের বিভিন্ন দপ্তরে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবেন বলে জানান। প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন সিটিজেন ফর হিউম্যান রাইটসের সদস্য ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন জাকির হোসেন, জীব বৈচিত্র্য বিষয়ক গবেষক পাভেল পার্থ, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, পটুয়াখালী রানের নির্বাহী পরিচালক রফিকুল আলম, গবেষক ড. ঈশিতা দস্তিদার, মানবিক কর্মী
দীপায়ন খীসা ও ল্যান্ড ইজ লাইফ এশিয়া প্রোগ্রাম ডিরেক্টর সতেজ চাকমা।

ডেস্ক রিপোর্ট 






















