ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চিফ প্রসিকিউটর: বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে ১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত যুক্তরাজ্যের বাসা থেকে উদ্ধার অভিনেত্রী সঞ্চিতার মরদেহ, ঘিরে রহস্য জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানের হোস্ট পাকিস্তান: শেহবাজ শরিফ মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় আসছে নতুন নিয়ম একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশু এনআইসিইউতে, বাঁচাতে মরিয়া মা–বাবা ম্যাচ শেষে গ্যালারির আবর্জনা পরিষ্কার করলো জাপানি সমর্থকরা পদ্মা ও যমুনার পর নতুন সেতু পরিকল্পনায় সরকার, পাশে চীন

১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত যুক্তরাজ্যের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তায় বড় পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবহার করা হবে ‘হাইলি ইফেকটিভ এজ অ্যাশিওরেন্স’ বা কার্যকর বয়স যাচাই ব্যবস্থা। এর মাধ্যমে ব্যবহারকারীর বয়স নির্ভুলভাবে যাচাই বা অনুমান করা হবে। এজন্য মুখমণ্ডল স্ক্যান, পরিচয়পত্র যাচাইসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহার করতে হবে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে।

নিষেধাজ্ঞার আওতায় থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং এক্স। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল এই তালিকার বাইরে থাকবে বলে জানিয়েছে সরকার।

এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা অফকমকে দ্রুত একটি সমীক্ষা চালিয়ে বয়স যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেও শিশুদের প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্ট থেকে দূরে রাখতে পর্নোগ্রাফি ওয়েবসাইটসহ কিছু প্ল্যাটফর্মে একই ধরনের বয়স যাচাই ব্যবস্থা চালু করা হয়েছিল।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সঠিক সিদ্ধান্ত। আমাদের শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমি কোনো ধরনের আপস করতে চাই না।”

সরকারের এই পদক্ষেপকে শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন সুরক্ষা নিশ্চিত করার বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিফ প্রসিকিউটর: বেনজীরের বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে

১৬ বছরের নিচে ফেসবুক-টিকটক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত যুক্তরাজ্যের

আপডেট সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬