ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ ‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার নেতাকে কাঁধে তুলে স্লোগানের সময় ভিড়ের মধ্যে চড়-থাপ্পড় দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা “পদ্মা সেতুর পিলারের নিচে কারা কাটছে মাটি? উঠছে বড় প্রশ্ন” ৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। বিশ্বকাপ, কোপা আমেরিকা, অসংখ্য গোল আর ট্রফিতে ভরা বর্ণাঢ্য ক্যারিয়ারে এবার যোগ হতে যাচ্ছে আরও একটি অনন্য মাইলফলক। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।

ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামলেই জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার বিরল কীর্তিতে নাম লেখাবেন তিনি।

আর্জেন্টিনার হয়ে মেসির পথচলা শুরু হয়েছিল ২০০৫ সালের ১৭ আগস্ট। হাঙ্গেরির বিপক্ষে সেই অভিষেক অবশ্য সুখকর ছিল না। বদলি হিসেবে মাঠে নেমে কয়েক মিনিটের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবে সেই হতাশাজনক শুরুই থামাতে পারেনি তার স্বপ্নযাত্রা।

সময়ের সঙ্গে নিজেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মেসি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে অংশ নিয়ে করেছেন ১১৭ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ৬৪টি। আন্তর্জাতিক ফুটবলে তার খেলার সময় প্রায় ১৬ হাজার ৩৮০ মিনিট।

শুধু ব্যক্তিগত পরিসংখ্যানই নয়, দলীয় অর্জনেও অনন্য মেসি। তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২২ সালের বিশ্বকাপ। এছাড়া রয়েছে টানা দুটি কোপা আমেরিকার শিরোপা এবং একটি ফিনালিসিমা জয়।

তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুটি কোপা আমেরিকার ফাইনালে হার মানতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই ব্যর্থতার যন্ত্রণা পেরিয়ে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পায় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও উজ্জ্বল তার উপস্থিতি। এই প্রতিযোগিতায় ৭২ ম্যাচে করেছেন ৩৬ গোল এবং ১৪টি অ্যাসিস্ট। এছাড়া বিশ্বকাপে খেলেছেন ২৬টি এবং কোপা আমেরিকায় অংশ নিয়েছেন ৩৯টি ম্যাচে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড এখনও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। জাতীয় দলের জার্সিতে তার ম্যাচ সংখ্যা ২২৮। তবে ২০০ ম্যাচের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে যাওয়া মেসিকে ঘিরে এখন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে।

মেসি, রোনালদো কিংবা লুকা মদ্রিচের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও, নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা দেননি আর্জেন্টাইন অধিনায়ক। আপাতত তার সব মনোযোগ আকাশি-সাদা জার্সিতে আরেকটি ইতিহাস গড়ার দিকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস

আপডেট সময় ১১:০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬