ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত গণভোটের রায় বাস্তবায়ন না করে জঘন্য অপরাধ করেছে সরকার: জামায়াত এমপি মুজিবুর গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টই পজিটিভ ছাত্রত্ব হারিয়ে আসন বাতিল, তবুও হল ছাড়েননি ছাত্রদল নেতা মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকে সেই কৃষককে হস্তান্তর করল বিএসএফ ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা ট্রাম্পকে নিয়ে বিপজ্জনক খেলায় নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে কোটি টাকার সেতু পার হতে লাগে বাঁশের সাঁকো

ভুল তথ্য মোকাবেলায় মেটাকে কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী প্রযুক্তি কোম্পানি মেটাকে ঘৃণা ছড়ানো ও সামাজিক সম্প্রীতি ব্যাহতকারী বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় কার্যকর পন্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৫ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (পাবলিক পলিসি) সাইমন মিলনার ও পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “ভুল তথ্য একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে অবশ্যই একটি উপায় খুঁজে বের করতে হবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর কনটেন্ট ও ঘৃণামূলক বার্তা সমাজে অস্থিরতা তৈরি করে। একে প্রতিহত করতে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানেরও দায়িত্ব রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘গুলি করি, মরে একটা; বাকিডি যায় না’-বলা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ভুল তথ্য মোকাবেলায় মেটাকে কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

আপডেট সময় ১১:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫