এবার ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ স্ট্রাইকার রোমেলু লুকাকুর বুটের সজোরে আঘাত লেগেছিল বুকে। ব্যথায় মাঠে বেশ কিছুক্ষণ নিথর হয়ে পড়েছিলেন।
কিন্তু সেই চোটকে জয় করে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে যা করলেন ৩৩ বছর বয়সী আলিরেজা বেইরানভান্দ, তা ফুটবল বিশ্বকাপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তারকাখচিত বেলজিয়ামের ২৩টি শটের ঝড় একাই সামলে ইরানকে এনে দিলেন ঐতিহাসিক এক পয়েন্ট।
রবিবার বিশ্বকাপের ‘জি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচটি গোলশূন্য (০–০) ড্র হয়েছে। আর এই ড্রয়ের মূল কারিগর ইরানের বাজপাখি বেইরানভান্দ, যিনি ম্যাচ জুড়ে বেলজিয়ামের নিশ্চিত সব আক্রমণ নসাৎ করে দিয়ে হয়েছেন ম্যাচ সেরা (MOTM)।

ডেস্ক রিপোর্ট 
























