ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপে মাঠে ফেরার দ্বারপ্রান্তে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ডান পায়ের কাফ মাংসপেশির (পিণ্ডলি) চোট থেকে পুরোপুরি সেরে উঠে তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। ফলে বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে দলে রাখার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে শুধু প্রত্যাবর্তনই নয়, এ ম্যাচে নেইমারকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে বলেও জানা গেছে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বর্তমান সময়ের নেইমারকে আর প্রচলিত উইঙ্গার হিসেবে বিবেচনা করছেন না। বয়স ও চোটের কারণে আগের মতো গতি না থাকলেও তার সৃজনশীলতা এবং খেলা পাল্টে দেওয়ার ক্ষমতাকে কাজে লাগাতে চান ইতালিয়ান এই কোচ। তাই নেইমারকে আক্রমণভাগের সেন্টারে খেলানোর পরিকল্পনা করছেন তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদনে বলা হয়েছে, আনচেলত্তি অনুশীলনে নেইমারকে ‘ফলস নাইন’ এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় প্রস্তুত করছেন। এই অবস্থানে তিনি মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির দায়িত্ব পালন করবেন এবং ভিনিসিয়ুস জুনিয়রের মতো দ্রুতগতির উইঙ্গারদের জন্য জায়গা তৈরি করবেন।

গত মে মাসে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচের পরই আনচেলত্তি ইঙ্গিত দিয়েছিলেন, নেইমারকে আর মাঠের প্রান্তে নয়, বরং ভেতরের অংশে খেলতে দেখতে চান তিনি। তার মতে, নেইমার স্ট্রাইকার কিংবা দ্বিতীয় স্ট্রাইকারের ভূমিকায় খেলতে পারেন, যেখানে তিনি দলের আক্রমণ পরিচালনায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

নেইমারের দলে ফেরার সম্ভাবনা আরও বেড়েছে রাফিনিয়ার চোটের কারণে। হাইতির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়া বার্সেলোনা তারকার নকআউট পর্বের আগে ফেরার সম্ভাবনা খুবই কম। ফলে আক্রমণভাগে নতুন সমীকরণ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে।

তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা কম। ব্রাজিল কোচিং স্টাফ ধীরে ধীরে তাকে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরানোর পরিকল্পনা করছে। সে কারণে বেঞ্চ থেকে নামিয়ে ২০ মিনিটের মতো খেলানোর চিন্তাভাবনা রয়েছে।

বিশ্বকাপ চলাকালে নেইমার নিয়মিত অতিরিক্ত ফিটনেস সেশন করছেন। চোটের চিকিৎসার পাশাপাশি শক্তি, গতি এবং সহনশীলতা বাড়ানোর কাজও চলছে। অনুশীলনে তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। তবে বাস্তব ম্যাচে চোটের পর তার শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, সেটিই এখন সবচেয়ে বড় উদ্বেগ।

গত ১৭ মে’র পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি নেইমার। ফলে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের মতো মঞ্চে প্রত্যাবর্তন সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ক্যারিয়ারের পুরো সময়জুড়ে প্রতিপক্ষের কঠোর ট্যাকলের শিকার হওয়া এই ফুটবলারের ক্ষেত্রে শারীরিক ধাক্কা সামলানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে ব্রাজিলের জন্য স্কটল্যান্ড ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় ও ভালো গোল ব্যবধান দলটিকে নকআউট পর্বে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

আপডেট সময় ১১:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬