ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের ফুটবল দলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র। পরবর্তী ম্যাচের দুই দিন আগে দেশটিতে ভ্রমণ করতে পারবে তাদের স্কোয়াড। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই কথা জানিয়েছে।

ওই বিভাগের এক মুখপাত্র জানান, তবে শুক্রবার মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে ওইদিনই আমেরিকা ছাড়তে হবে ইরানের দলকে। ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, সিয়াটলের উদ্দেশ্যে বুধবারই মেক্সিকোর তিজুয়ানার বেস ক্যাম্প ছাড়বে দল।

হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেছেন, ‘এটা আমাদের দিক থেকে পরিকল্পিত ছিল। প্রথম দুই ম্যাচের জন্য তাদের আসা-যাওয়া কেমন হয় তা আমরা দেখতে চেয়েছিলাম। সবকিছু ঠিকঠাক হলে আমরা দীর্ঘ ভ্রমণের সময় শিথিল করার চিন্তা ছিল।’

ইরানের স্কোয়াড তাদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অভিযোগ জানায়। মধ্যপ্রাচ্য সংঘাতের পর থেকে নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। প্রাথমিকভাবে আরিজোনার টাকসনে নির্ধারিত বেস ক্যাম্প সরিয়ে নেওয়া হয় মেক্সিকোতে। এছাড়া সাপোর্ট স্টাফদের বেশ কয়েকজন সদস্য ও ফেডারেশনের কর্মকর্তাদের ভিসা দেওয়া হয়নি। আর প্রথম দুটি ম্যাচের জন্য কেবল ম্যাচের আগের দিন আমেরিকা ভ্রমণের অনুমতি ছিল।

ম্যাচের আগের দিন দলের ভ্রমণ অস্বাভাবিক নয়। তবে স্বাগতিক শহরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ও ম্যাচের পর ফিটনেস ফিরে পেতে একটু বেশি সময় চেয়েছিল ইরান।

ইরান নকআউটে ওঠার লড়াইয়ে ভালোভাবে টিকে আছে। বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্রয়ের আগে তারা নিউজিল্যান্ডকে ২-২ গোলে রুখে দেয়। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে জি গ্রুপের দ্বিতীয় স্থানে তারা। সমান পয়েন্টে তিনে বেলজিয়াম। ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে মিসর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬