ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে মিসাইল না থাকলে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতো ইরান: ইরানের প্রেসিডেন্ট নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী স্কটল্যান্ডকে হারালে আরেক বিপদ ব্রাজিলের! শি জিনপিং-তারেক রহমান বৈঠকের অপেক্ষা, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা যমজ কন্যা সন্তান হওয়ায় তালাক, থানায় ফের বিয়ে কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ ইরান রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে বড় ধরনের অর্থনৈতিক সুযোগ পাবে: রুবিও বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার, রুমে মিলল চিরকুট

শ্রীলঙ্কায় ডেঙ্গু মোকাবিলায় মাঠে নামছে সেনাবাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এবার দেশজুড়ে প্রাণঘাতী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। মঙ্গলবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা একটি বিশেষ টাস্কফোর্সে যোগ দেবেন। এ ছাড়া যারা এই মশার প্রজননের কারণ হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রীলঙ্কা সরকারের মতে, বৃষ্টি, সাম্প্রতিক বন্যার কারণে জমে থাকা পানি এবং অপরিকল্পিতভাবে ফেলে রাখা বর্জ্য মশার দ্রুত বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। এসব প্রজননস্থল পরিষ্কার করতে আজ বুধবার থেকে দেশব্যাপী অভিযানও শুরু করা হবে।

চলতি বছরে শ্রীলঙ্কায় প্রায় ৫০ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৯ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী বাড়তে শুরু করেছে চলতি জুন মাস থেকে। যদিও এ সংখ্যা ২০১৭ সালের রোগটির ভয়াবহ প্রাদুর্ভাবের তুলনায় অনেক কম। সে বছর এক লাখ ৮৬ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। মারা গিয়েছিলেন ৪৪০ জন।

শ্রীলঙ্কা সরকারের ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট আশঙ্কা প্রকাশ করে বলেছে, এ বছর রোগীর সংখ্যা আরও বাড়লে সরকারিবেসরকারি হাসপাতালগুলোর পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। ইউনিটের প্রধান কপিলা কানানগারা সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালগুলো ইতিমধ্যে চাপের মধ্যে রয়েছে। আমরা চাই না ২০১৭ সালের মতো পরিস্থিতি আবার তৈরি হোক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

শ্রীলঙ্কায় ডেঙ্গু মোকাবিলায় মাঠে নামছে সেনাবাহিনী

আপডেট সময় ১০:১৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬