ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি ১৫ সৈন্য নিহত ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ করায় বিএনপি নেতা বহিষ্কার নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ জামায়াতে ইসলামীর ২ নেতা বহিষ্কার ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প বিশ্বকাপ স্বপ্ন শেষ, তবু হাসছে কেপ ভার্দে; ঘরে ফিরলো বিপুল টাকা নিয়ে হালান্ড-পরীক্ষার আগে সুখবর পেল ব্রাজিল খামেনির জানাজায় কুরআনের আয়াত দিয়ে চার দেশকে যে বার্তা দিল ইরান

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া।

গত বৃহস্পতিবার (২ জুলাই) ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগে আলী আসাদ মিয়া জানান, গত ২ জুলাই সকালে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ছুটির আবেদন করলে তিনি তাৎক্ষণিকভাবে ছুটি মঞ্জুর না করে বিদ্যালয়ের দায়িত্ব পালনের অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হোসেন তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষকের গলা চেপে ধরেন এবং মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। তার দাবি, প্রধান শিক্ষকের কারণে তার পারিবারিক জীবন ভেঙে গেছে। এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং সেই প্রেক্ষাপটেই ঘটনাটি ঘটেছে বলে তিনি দাবি করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

আপডেট সময় ০৯:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬