ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি ১৫ সৈন্য নিহত ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য একটাই—ষষ্ঠ শিরোপা। সেই ‘হেক্সা’ স্বপ্নের পথে আরেকটি ধাপ পেরোতে আজ মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। তবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে হলে কার্লো আনচেলত্তির দলকে লড়তে হবে শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, ইতিহাসের বিপক্ষেও।

কারণ, আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই ব্রাজিলের। চারবারের দেখায় দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটিতে জয় পেয়েছে নরওয়েজিয়ানরা। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ফলটি ১৯৯৮ বিশ্বকাপে, যখন গ্রুপ পর্বে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে দিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

ব্রাজিলকে ভাবাচ্ছে আরেকটি পরিসংখ্যানও। ২০০২ সালে বিশ্বকাপ জয়ের পথে ফাইনালে জার্মানিকে হারানোর পর নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় দলের বিপক্ষে জয় পায়নি তারা। দুই দশকেরও বেশি সময় ধরে চলা সেই আক্ষেপের অবসান ঘটানোর সুযোগ আজ।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে পরিবর্তন আনতে হচ্ছে আনচেলত্তিকে। কার্ডজনিত নিষেধাজ্ঞা কিংবা চোটের কারণে লুকাস পাকেতা বাইরে চলে যাওয়ায় তার জায়গায় শুরু থেকেই দেখা যেতে পারে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। যদিও অনুশীলনে দানিলো সান্তোসকেও সেই ভূমিকায় পরীক্ষা করেছেন ব্রাজিল কোচ।

বাকি পজিশনগুলোতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন রাফিনিয়া। তবে বার্সেলোনা তারকার পুরোপুরি ফিট হয়ে ওঠা সত্ত্বেও শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা কম। তাকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (অথবা দানিলো সান্তোস); রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাথেউস কুনিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

আপডেট সময় ১০:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬