ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি ১৫ সৈন্য নিহত ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কেপ ভার্দের বিশ্বকাপ রূপকথার অন্যতম নায়ক ছিলেন তিনি। ৪০ বছর বয়সেও একের পর এক অবিশ্বাস্য সেভে আলোচনায় উঠে আসা গোলরক্ষক ভোজিনহাকে এবার দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ব্রাজিলের দুটি ক্লাব।

ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, ব্রাজিলের ক্লাব আভাই এফসি ও আতলেতিকো গোইয়ানিয়েন্সে ইতিমধ্যে ভোজিনহার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে।

সবশেষ পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভিসের হয়ে খেলেছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক। গত মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে বর্তমানে তিনি ফ্রি এজেন্ট।

বিশ্বকাপে কেপ ভার্দের অবিশ্বাস্য যাত্রায় বড় ভূমিকা ছিল ভোজিনহার। স্পেনের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচেই তিনি সাতটি সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেন। সেই পারফরম্যান্সই প্রথমবারের মতো তাকে আন্তর্জাতিক আলোচনায় নিয়ে আসে। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আবারও নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন, সেদিন তার সেভের সংখ্যা ছিল তিনটি।

তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। শেষ বত্রিশের সেই রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দে ৩-২ গোলে হারলেও আটটি সেভ করেন ভোজিনহা। বহুবার আর্জেন্টিনার নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি। পুরো টুর্নামেন্টে চার ম্যাচে মোট ১৮টি সেভ করেছেন কেপ ভার্দের এই গোলরক্ষক। বয়সের তুলনায় তার ফিটনেস, প্রতিক্রিয়া আর নেতৃত্ব মুগ্ধ করেছে সমর্থকদের।

বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভোজিনহার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার। কেপ ভার্দের রূপকথার যাত্রা আর তার দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৫০ লাখে। শুধু সমর্থকরাই নন, ক্লাবগুলোর নজরও কেড়েছেন তিনি। ব্রাজিলের দুই ক্লাবের আগ্রহই ইঙ্গিত দিচ্ছে, বিশ্বকাপের মঞ্চে নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া ভোজিনহার ক্যারিয়ারে হয়তো সামনে অপেক্ষা করছে আরেকটি নতুন অধ্যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া

ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

আপডেট সময় ১০:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬