ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপে সোমবার রাতে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে বড়সড় স্বস্তিই পাচ্ছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। গত ১ জুলাই বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখা মার্কিন স্ট্রাইকার বালোগানের এক ম্যাচের বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আকস্মিকভাবে স্থগিত করেছে ফিফা। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গিভ মি স্পোর্টস।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। ফিফা জানিয়েছে, বালোগানের এই ম্যাচ নিষেধাজ্ঞা আগামী এক বছরের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে তিনি যদি একই ধরনের কোনো গুরুতর ফাউল বা নিয়মভঙ্গ না করেন, তবে এই নিষেধাজ্ঞা আর কার্যকর হবে না।

ফিফার এই আকস্মিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’

বালোগানের লাল কার্ডটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই তীব্র বিতর্ক চলছিল। অনেক ফুটবল ভক্তই এটিকে অন্যায্য বলে দাবি করেছিলেন। খোদ বালোগানও শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ফাউলটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং বড়জোর একটি হলুদ কার্ডই এর জন্য যথেষ্ট ছিল।

সাধারণত বিশ্বকাপে সরাসরি লাল কার্ড দেখলে এক ম্যাচের নিষেধাজ্ঞা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকে না। তবে ফিফার জুডিশিয়াল কমিটি তাদের নিয়মের একটি বিরল ফাঁক ফোকর ব্যবহার করে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের সুবিধা ব্যবহার করে তার তিন ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শেষ দুই ম্যাচ স্থগিত করেছিল ফিফা। যার ফলে তিনি চলতি বিশ্বকাপে প্রথম থেকেই খেলতে পারছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলকে বিদায়

লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার!

আপডেট সময় ০১:৪৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬