ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এক সাংবাদিককে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করতে বলার অভিযোগ অস্বীকার করেছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন। তার দাবি, কখনো কাউকে ‘স্যার সম্বোধন’ করতে বলেননি তিনি।

এদিকে অভিযোগকারী সাংবাদিক সানিউল ইসলাম আরিফ জানান, তিনি তথ্য সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গেলে পেশাগত আলাপচারিতার একপর্যায়ে তাকে ‘ভাই’ না বলে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করতে বলা হয়। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন কালবেলাকে মুঠোফোনে বলেন, ‘‘প্রকাশিত শিরোনামটি সম্পূর্ণ মিথ্যা। আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলতে। সংশ্লিষ্ট সাংবাদিক প্রথমবার আমার কার্যালয়ে এসেছিলেন। আমি শুধু বলেছিলাম, অফিসের পরিবেশে প্রথম পরিচয়ে ‘ভাই’ না বলে ‘মহোদয়’ বা অন্য কোনো অফিসিয়াল সম্বোধন ব্যবহার করলে সেটি পেশাগত শিষ্টাচারের মধ্যে পড়ে। পরে পরিচিতি হলে ‘ভাই’ বলতেই কোনো সমস্যা নেই।’’

তিনি বলেন, ‘‘সাংবাদিক তার কার্যালয়ে এলে তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করেন। এটি ছিল কেবল ভদ্রতা ও অফিসিয়াল শিষ্টাচার বজায় রাখার অনুরোধ, কোনো নির্দেশ নয়।’’

বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা শিরোনামে প্রচার করা হয়েছে বলেও দাবি করেন ডা. তানভীর হাসনাত রবিন। এর মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন এ চিকিৎসক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

আপডেট সময় ১১:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬