ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি ‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, করতেন মাছ বিক্রি’, দাবি ফজলুর রহমানের ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা

রক্ত দিয়েছে, কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার (২৮ জুন) বলেছেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে অনেকে প্রাণ হারিয়েছে ও রক্ত দিয়েছে, কিন্তু এক ইঞ্চি মাটি কিংবা ইরানের মর্যাদায় ছাড় দেয়া হয়নি।

টানা ১২ দিনের এই যুদ্ধে নিহতদের তেহরানে রাষ্ট্রীয় জানাজায় অংশ নিয়ে আরাঘচি বলেন, ইরানের এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেন, ‘রক্ত দিয়েছি, কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা; সন্তান হারিয়েছে, কিন্তু সম্মান হারায়নি ইরানিরা। তারা (ইসরায়েল ও যুক্তরাষ্ট্র) হাজার হাজার টন বোমার নিচে দাঁড়িয়ে থেকেছে, কিন্তু আত্মসমর্পণ করেনি’।

আরাঘচি এও বলেন, ক্ষতিগ্রস্থ অবকাঠামো সময়ের সঙ্গে সঙ্গে পুনর্নির্মাণ করা যাবে, কিন্তু একটি জাতির গর্ব যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান।

তিনি এই যুদ্ধকে ইরানের দীর্ঘ ইতিহাসে ‘মুক্তার মতো জ্বলজ্বল করবে’ এমন একটি মুহূর্ত হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে দেশটি বিশ্ববাসীর কাছে ‘আরও শক্তিশালী ও মর্যাদাশীল’ হয়ে উঠেছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

রক্ত দিয়েছে, কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা

আপডেট সময় ১০:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫