ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রাজশাহীতে সারের দামে নৈরাজ্য: জিম্মি লাখো কৃষক, ভরা মৌসুমে সক্রিয় সার সিন্ডিকেট রিং অব ফায়ার থেকে হিমালয় বেল্ট- কেন এই অঞ্চলগুলো এত ভূমিকম্পপ্রবণ? বাকশাল নামে গরু জবাই করে ‘জুলাই জিয়াফত’ উদযাপন করলেন রাকসু জিএস আধুনিক যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামে প্রতিদিন ১,০০০ টন বর্জ্য থেকে যাচ্ছে সংগ্রহের বাইরে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা ট্রাম্পের ‘রসিকতা’ মমতার তৃণমূল থেকে বের হয়ে যাওয়ার কারণ জানালেন রচনা বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ৪ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

জলাবদ্ধতা কমাতে কাজ করছে ডিএসসিসি: প্রশাসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম।

ডিএসসিসি জানিয়েছে, কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ চলছে। একই সঙ্গে ড্রেনের মুখ পরিষ্কার রাখতে ভোর থেকেই ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম কাজ করছে।

এদিকে, দুপুরে আজিমপুরে ইডেন মহিলা কলেজের সামনে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক অবরুদ্ধ হলে ঘটনাস্থলে যান ডিএসসিসি প্রশাসক। হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে তিনি অপসারণ কার্যক্রম তদারকি করেন। পরে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সকাল থেকে দক্ষিণ সিটির বিভিন্ন সড়ক ও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে প্রশাসক বলেন, টানা বৃষ্টিতে সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিটি করপোরেশনের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তিনি নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং ওয়াসা, ডিপিডিসি ও তিতাসের চলমান খোঁড়াখুঁড়ির স্থান ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

জলাবদ্ধতা কমাতে কাজ করছে ডিএসসিসি: প্রশাসক

আপডেট সময় ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬