ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীর তথ্যে স্বামীর বাড়িতে পুলিশের অভিযান, অস্ত্র উদ্ধার বিএনপির নতুন কমিটিতে জায়গা পেলেন ৫ মাস আগে মারা যাওয়া ব্যক্তিও মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল

ইউক্রেনীয় বন্দরে জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ৪ ভারতীয় নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এবার ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে একটি বাণিজ্যিক জাহাজ। এতে জাহাজে থাকা পাঁচ ভারতীয় নাবিকের মধ্যে চারজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। এ ঘটনায় রাশিয়ার নাম উল্লেখ না করেই হামলার নিন্দা জানিয়েছে ভারত।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় এমভি গোল্ডেন লিও নামের ওই বাণিজ্যিক জাহাজটি হামলার মুখে পড়ে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। হামলার সময় জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে অবস্থিত ভারতের মিশন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে কাজ করছে। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি গুরুতর আহত ভারতীয় নাবিকের দ্রুত সুস্থতা কামনা করেছে ভারত।

এদিকে রাশিয়ার নাম উল্লেখ না করেই জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটি বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা করা, বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় এবং এ ধরনের ঘটনা এড়িয়ে চলা উচিত। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, কৃষ্ণসাগর এলাকায় কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, গিনিবিসাউয়ের পতাকাবাহী গোল্ডেন লিও জাহাজটি ভুট্টা বহন করছিল। জাহাজটিতে ভারত ও সিরিয়ার নাবিকরা দায়িত্ব পালন করছিলেন। রাশিয়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালায়, এতে সেখানে আগুন ধরে যায়। ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সারা রাত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়। এতে ৯ জন নাবিক এবং একজন মেরিটাইম পাইলট নিহত হন। জাহাজটির ১৭ জন নাবিকের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হামলার সময় জাহাজটিতে পাঁচজন ভারতীয়সহ মোট ১৭ জন নাবিক ছিলেন। এলএসইজিএর তথ্য অনুযায়ী, জাহাজটির মালিক মুম্বাইভিত্তিক ওশান গ্রেস শিপিং লিমিটেড। ওডেসা অঞ্চলের ইউক্রেনীয় গভর্নর জানিয়েছেন, চলতি মাসে এ অঞ্চলে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে সোমবার (২০ জুলাই) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে একটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। একই দিনে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই হামলার মাত্রা বাড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর তথ্যে স্বামীর বাড়িতে পুলিশের অভিযান, অস্ত্র উদ্ধার

ইউক্রেনীয় বন্দরে জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ৪ ভারতীয় নিহত

আপডেট সময় ০৯:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬