ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

আবু সাঈদের আত্মাহুতি ঘরে ঘরে প্রতিরোধের আগুন জ্বালিয়েছে: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

‘আবু সাঈদের মৃত্যু শুধু একটি ঘটনা নয়, বরং ফ্যাসিবাদী সরকার পতনের অনুঘটক হয়ে উঠেছিল’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১ জুলাই) সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি বলেন, “তার মৃত্যুতে পুরো বাংলাদেশ শোকে ও দ্রোহে কেঁপে উঠেছিল। সেই ক্ষোভ থেকেই লক্ষ তরুণ রাজপথে নামে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমাদের সেই আন্দোলনের মূল তিনটি দাবি ছিল—বিচার, সংস্কার এবং নতুন সংবিধান। আজ আবু সাঈদের কবর থেকে এই তিনটি দাবি পুনরায় ঘোষণা করছি। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের এগোতে হবে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দিকেই।”

জুলাই সনদ নিয়ে সরকার পক্ষের ‘টালবাহানার’ বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি কারও মনে হয় আন্দোলন থেমে গেছে, তারা ভুল করছেন। আমরা বাংলার প্রতিটি প্রান্তে যাব, তরুণদের আবার রাজপথে ডাকব।”

নাহিদ ইসলাম বলেন, “বাংলার ছাত্র, শ্রমিক ও জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঢাকায় ঢুকব। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

আবু সাঈদের আত্মাহুতি ঘরে ঘরে প্রতিরোধের আগুন জ্বালিয়েছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫