ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক খালেদা জিয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, “বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা কোনোভাবেই যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।”

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন—তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে হবে। পাশাপাশি, ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, “প্রতিটি শহীদ পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ শুরু করার আহ্বান জানান খালেদা জিয়া। তিনি মনে করিয়ে দেন—এই দেশের গণতন্ত্র ও স্বাধিকারের প্রতিটি ধাপে তরুণ প্রজন্ম ও শহীদ পরিবারগুলোর আত্মত্যাগ অনস্বীকার্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক খালেদা জিয়ার

আপডেট সময় ১০:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫