ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

মোদিকেও পালাতে হতে পারে, মনে হয় হাসিনা তাঁকে নিয়েই ফিরবেন: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, ভারতের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মোদিকেও পালাতে হতে পারে। একই সঙ্গে কটাক্ষ করে বলেন, তাঁর মনে হয় শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে মোদিকে সঙ্গী করেই ফিরবেন।

বুধবার রাতে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে মোংলায় গুমের ঘটনা ঘটেছে, যা তিনি ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, গুম কমিশন গঠনের সুপারিশ থাকলেও সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়ার দাবি করা রাজনৈতিক দলই এখন সেই কমিশনের বিরোধিতা করছে। দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আরও বলেন, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। ভারতের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, সেখানে এমন অবস্থা তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে।

পথসভা শেষে মোংলা পৌরসভার মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করা হয়। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

মোদিকেও পালাতে হতে পারে, মনে হয় হাসিনা তাঁকে নিয়েই ফিরবেন: হাসনাত

আপডেট সময় ১০:৪০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬