ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হুথিরা কোথায় থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব ‘ছাত্রশক্তির জয়’—শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তেলাপোকা পার্টির পোস্ট প্রশ্নফাঁসের প্রথম দিন থেকেই আমি দায় নিয়েছি: ধর্মেন্দ্র প্রধান এক দাবি পূরণ হয়েছে, আরও দুটি মানতে হবে: ককরোচ জনতা পার্টি মানবাধিকারে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলছে ইরান মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে থালাপতির শেষ সিনেমা প্রেমিকাকে কটূক্তি, রণক্ষেত্রে পরিণত বাকৃবি আহত ১৩ ১৯ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন এনদ্রিক, ছেলের নাম কেনদ্রিক ডিএমপির অভিযানে একদিনে ৪৪২ গ্রেপ্তার, শীর্ষে মিরপুর ইসলামী ব্যাংক দখলে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাইয়ের গণহত্যার অভিযোগে সাবেক রাষ্ট্রপতিকে আইনের আওতায় এনে ন্যায়বিচার করতে হবে: মাসুদ সাঈদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পিরোজপুর১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে মাসুদ সাঈদী বলেন, রাষ্ট্রপতির পদ ছাড়ার পর মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক ও আইনগত বিশেষ সুরক্ষার আওতায় নেই। তাই জুলাইয়ের গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত পরিচালনা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করার উপযুক্ত সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, চিকিৎসার উদ্দেশ্যে সাহাবুদ্দিন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এ অবস্থায় কোনোভাবেই যাতে তিনি জবাবদিহিতা এড়িয়ে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মাসুদ সাঈদী বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে সাহাবুদ্দিনকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তাকে কোনো ধরনেরসেইফ এক্সিটবা গোপন সমঝোতার সুযোগ দেওয়া হলে ছাত্রজনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘শহীদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না। ইনকিলাব জিন্দাবাদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হুথিরা কোথায় থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব

জুলাইয়ের গণহত্যার অভিযোগে সাবেক রাষ্ট্রপতিকে আইনের আওতায় এনে ন্যায়বিচার করতে হবে: মাসুদ সাঈদী

আপডেট সময় ০৩:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬