ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের দুই বছর পর প্রধানমন্ত্রীর হাতে রক্ত মাখা পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: আন্দালিভ পার্থ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার

স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ থাকা না থাকা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ নিয়ে আইনি প্রক্রিয়ার দিকে নজর এখন নির্বাচন কমিশনের।

সম্প্রতি এক নারীর সঙ্গে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে অব্যাহতি দেয় জামায়াত। এরপর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি পাঠায় দলটি।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, সংসদ সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নিতে হলে আগে স্পিকারের দিকনির্দেশনা প্রয়োজন।

তিনি বলেন, আইন অনুযায়ী কোনো সংসদ সদস্যের পদ নিয়ে বিরোধ তৈরি হলে বিষয়টি প্রথমে স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসতে হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিইসি আরও জানান, স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো রেফারেন্স বা আবেদন পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি ইসি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি

আপডেট সময় ০৩:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬