ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের দুই বছর পর প্রধানমন্ত্রীর হাতে রক্ত মাখা পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: আন্দালিভ পার্থ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার

ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই এবার কুয়েতে হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলে একটি চীনা কোম্পানির ভবনে ইরানের হামলায় একজন কর্মী নিহত হয়েছেন। হামলায় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল-আতওয়ান জানান, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য সরকারি সংস্থার সঙ্গেও সমন্বয় করা হয়েছে।

তবে হামলাটি কী ধরনের অস্ত্র বা পদ্ধতিতে চালানো হয়েছে এবং নিহত কর্মীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: গালফ নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১

আপডেট সময় ০৫:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬