ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ চাঁদাবাজিসহ নানা অভিযোগে কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ইকরার আত্মহত্যা: দুই দিনের রিমান্ড শেষে কারাগারে যাহের আলভী

আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে। হিংসা-বিদ্বেষ, ঘৃণা ভুলে অন্তর ও মন বড় করুন। নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে বাংলাদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের সম্ভাবনা পিছিয়ে যাবে।

গতকাল বুধবার (০২ জুলাই) দুপুরে কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) মাদ্রাসার কক্সবাজার ক্যাম্পাসে আয়োজিত ‘আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, কক্সবাজারে মসজিদভিত্তিক গণশিক্ষার পাশাপাশি ৭১টি মন্দিরে শিশুশিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, কোরআন-হাদিসের আলোকে, যুগের সঙ্গে তাল মিলিয়ে আলেম-ওলামাদের পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। বাংলা, আরবির পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষায় মনোযোগী হতে হবে। মানব সেবার জন্য অর্থ বড় বিষয় নয়, প্রকৃত মানব সেবার মানসিকতার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র নীতিবাক্য দিয়ে সমাজ ও দেশ বদলানো যাবে না। দারিদ্র্যবিমোচন ও মানুষের দুর্যোগে ছুটে যেতে হবে। দেশ ও সমাজকে বদলাতে গেলে উম্মাহর জন্য উপকারী শত-সহস্র কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন, মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যায়েদ বিন মুহাম্মদ, সৌদি প্রশিক্ষক ড. বরিক বিন মুহাম্মদ, ড. সাউদ বিন আবদুল আজিজ, ড. মনছুর বিন আবদুল আজিজ, চট্টগ্রাম জামিয়াতুন নুর আল আলামিয়ার পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযা প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা

আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১২:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫