ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম ইনসাফ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন শিক্ষাবোর্ডের সভায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি: দীনেশ ত্রিবেদী পুলিশের সঙ্গে হাসনাত-সারজিস-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের ওপর বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বিকেলে মেহেরপুরে এনসিপির জেলা কার্যালয় সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, “গতদিনের যে হামলা হয়েছে, তা তাদের রাজনৈতিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। গত দুই বছরে তারা নিজেদের দলের নেতাকর্মীদেরও হত্যা করেছে। তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।”

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বী, সাংগঠনিক সম্পাদক হাসনাত জামান সৈকত, অন্যতম সদস্য রফিকুজ্জামান, মাহাবুব তৌহিদ রবিন, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, তাজমির ইসলামসহ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের পাঁচ উপজেলায় এনসিপির পদযাত্রা ঘোষণা

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬