ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

বিদেশে গ্রেপ্তার ঠেকাতে ‘স্পেশাল ফোর্স’ গড়েছেন নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

বিদেশ সফরের সময় তাকে গ্রেপ্তারের কোনো চেষ্টা হলে তা প্রতিহত করতে ইসরায়েলের বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, সম্প্রতি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে আটক করার আহ্বান জানান। এর জবাবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আইসিসির সদস্যভুক্ত কোনো দেশে জরুরি অবতরণ বা গ্রেপ্তারের ঝুঁকি থাকলেও তিনি ভয় পাচ্ছেন না। প্রয়োজনে তাকে সুরক্ষা দিতে ইসরায়েলি সেনাবাহিনীর বিশেষ ইউনিটকে দায়িত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে, জোহরান মামদানি বলেন, তার মতে নেতানিয়াহুর বিরুদ্ধে দ্য হেগে বিচার হওয়া উচিত। তবে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটির স্থানীয় কর্তৃপক্ষের এমন গ্রেপ্তারের এখতিয়ার নেই। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধ পরিচালনার সময় অনাহারকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহার এবং বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে এসব অভিযোগকে ‘ইহুদিবিদ্বেষমূলক’ আখ্যা দিয়ে বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

বিদেশে গ্রেপ্তার ঠেকাতে ‘স্পেশাল ফোর্স’ গড়েছেন নেতানিয়াহু

আপডেট সময় ১২:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬