ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

‘দেশের ভবিষ্যতের চেয়েও উজ্জ্বল আপনার ত্বক’, মোদিকে কটাক্ষ অভিজিতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভিডিও বার্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। মোদির উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

বৃহস্পতিবার গভীর রাতে শিক্ষার্থীদের উদ্দেশে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রকাশ্য পরীক্ষা (এন্টি পেপার লিক) সংশোধনী আইন, ২০২৬’ নিয়ে কথা বলেন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা আনতে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে।

ভিডিও প্রকাশের পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মোদিকে কটাক্ষ করেন অভিজিৎ দিপকে। তিনি লেখেন, “দেশের ভবিষ্যতের চেয়েও বেশি উজ্জ্বল আপনার ত্বক।” তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অভিজিৎ দিপকের নেতৃত্বে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন ব্যাপক আলোচনায় আসে। ওই আন্দোলনের ধারাবাহিকতায় তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনাও ঘটে।

ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অনিয়ম বন্ধ করতে বিশেষ তদন্ত দল, দ্রুত বিচার আদালত এবং প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থার ওপর জোর দিচ্ছে সরকার। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

‘দেশের ভবিষ্যতের চেয়েও উজ্জ্বল আপনার ত্বক’, মোদিকে কটাক্ষ অভিজিতের

আপডেট সময় ০২:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬