ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১১:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ উন্মুক্ত রাখতে দেশটির ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের অন্যতম বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সেই পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে।

ট্রাম্পের দাবি, সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।

তিনি আরও বলেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত একটাই—দ্রুত চুক্তিটি সম্পন্ন করতে হবে।”

ট্রাম্প দাবি করেন, ইসরাইলও এই সিদ্ধান্তে তার সঙ্গে একমত হয়েছে। পোস্টের শেষদিকে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দ্রুত চুক্তি সম্পন্ন করার আহ্বান জানান।

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

আপডেট সময় ১২:১১:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬