ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ, জানা গেল কবে শুরু ভূ-রাজনীতি বদলে দিতে সীমান্তে বিশাল রেল নেটওয়ার্ক গড়ে তুলছে ভারত ৫ আগস্ট ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, সতর্ক র‍্যাব-পুলিশ বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি, আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল জারি ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল এবার চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত কর্মী খাওয়ার অনুপযোগী, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ মোজতবা খামেনিকে খুঁজতে হিমশিম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোয়েন্দারা ডিসেম্বরের মধ্যে কৃষক কার্ডের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও টোল ভাগাভাগিতে ইরান-ওমান সমঝোতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল থেকে আদায় হওয়া টোল ভাগাভাগি নিয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় দীর্ঘদিনের অচলাবস্থার পর হরমুজ প্রণালি আবারও পুরোপুরি চালু হবে। তবে এর বিনিময়ে প্রণালিটির ওপর আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিয়ন্ত্রণ পাবে ইরান।

প্রস্তাবিত ব্যবস্থায় পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোকে ইরানের উপকূলঘেঁষা নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। এসব জাহাজ থেকে আদায় করা টোল ইরান ও ওমান সমানভাবে ভাগ করে নেবে বলে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা। অন্যদিকে, উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের উপকূলঘেঁষা পৃথক নৌপথ ব্যবহার করবে।

তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ বর্ণনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তার দাবি, আলোচনায় থাকা নৌপথগুলো কেবল অস্থায়ী ব্যবস্থা। এগুলো ব্যবহারের জন্য ইরানের অনুমতি নেওয়া বা কোনো ধরনের টোল পরিশোধের প্রয়োজন হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাত শুরুর আগে কয়েক দশক ধরে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ হিসেবে উন্মুক্ত ছিল এবং সেখানে জাহাজ চলাচলে কোনো ধরনের টোল বা ফি দিতে হতো না। সম্ভাব্য নতুন এই সমঝোতা বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথের ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ, জানা গেল কবে শুরু

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও টোল ভাগাভাগিতে ইরান-ওমান সমঝোতা

আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬