ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, সাবেক আওয়ামী লীগ চেয়ারম্যান গ্রেপ্তার যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধর বিদেশে অর্থ বিনিয়োগের ধূলিকণারও প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব: আসিফ মাহমুদ হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-১ ড্রো’ন ভূ’পা’তি’ত করল ই’রা’ন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পিরোজপুর পল্লী বিদ্যুতের জিএম স্ট্যান্ড রিলিজ কার অনুরোধে হরমুজ প্রণালি ইস্যুতে বৈঠক স্থগিত, জানাল ইরান আ.লীগ নেতার গোডাউন থেকে সার জব্দ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও টোল ভাগাভাগিতে ইরান-ওমান সমঝোতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল থেকে আদায় হওয়া টোল ভাগাভাগি নিয়ে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় দীর্ঘদিনের অচলাবস্থার পর হরমুজ প্রণালি আবারও পুরোপুরি চালু হবে। তবে এর বিনিময়ে প্রণালিটির ওপর আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিয়ন্ত্রণ পাবে ইরান।

প্রস্তাবিত ব্যবস্থায় পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোকে ইরানের উপকূলঘেঁষা নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। এসব জাহাজ থেকে আদায় করা টোল ইরান ও ওমান সমানভাবে ভাগ করে নেবে বলে দাবি করেছেন ইরানি কর্মকর্তারা। অন্যদিকে, উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের উপকূলঘেঁষা পৃথক নৌপথ ব্যবহার করবে।

তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ বর্ণনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তার দাবি, আলোচনায় থাকা নৌপথগুলো কেবল অস্থায়ী ব্যবস্থা। এগুলো ব্যবহারের জন্য ইরানের অনুমতি নেওয়া বা কোনো ধরনের টোল পরিশোধের প্রয়োজন হবে না।

উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাত শুরুর আগে কয়েক দশক ধরে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ হিসেবে উন্মুক্ত ছিল এবং সেখানে জাহাজ চলাচলে কোনো ধরনের টোল বা ফি দিতে হতো না। সম্ভাব্য নতুন এই সমঝোতা বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথের ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতি করলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানই আমার বিরুদ্ধে কিছু করত না: আসিফ মাহমুদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও টোল ভাগাভাগিতে ইরান-ওমান সমঝোতা

আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬