ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, বোমা বিস্ফোরণ শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেন আসিফ মাহমুদ চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ, জানা গেল কবে শুরু ভূ-রাজনীতি বদলে দিতে সীমান্তে বিশাল রেল নেটওয়ার্ক গড়ে তুলছে ভারত ৫ আগস্ট ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, সতর্ক র‍্যাব-পুলিশ বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি, আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল জারি ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল এবার চার স্ত্রী থাকার পরও অন্য নারীর ঘরে জামায়াত কর্মী

খাওয়ার অনুপযোগী, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ভারত থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় আমদানি করা ১১ হাজার ৫০০ টন চালের একটি চালান ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। চালের মান খারাপ এবং মানুষের খাদ্য হিসেবে অনুপযোগী হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গত ২১ জুলাই চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রাথমিক পরীক্ষায় চাল খালাসের অনুমতি দেওয়া হলেও, পরে তেজগাঁও, হালিশহর ও অন্যান্য সংরক্ষণাগারে পাঠানো চাল পরীক্ষা করে কর্মকর্তারা জানান, এর মান সন্তোষজনক নয় এবং তা মানুষের খাওয়ার উপযোগী নয়। এরপর বাকি চাল খালাস বন্ধ রাখা হয়।

তবে জাহাজের শিপিং এজেন্ট অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, চালের রং শুধু ‘সামান্য লালচে’ ছিল, মানে কোনো সমস্যা নেই।

এ ঘটনাকে ঘিরে ভারতের ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে। দেশটির কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, চাল প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। যদিও তারা নাম প্রকাশ করতে চাননি। তাদের দাবি, বাংলাদেশ বহু বছর ধরে ভারত থেকে চাল আমদানি করছে এবং সাম্প্রতিক এই সিদ্ধান্ত স্বাভাবিক বাণিজ্যিক প্রক্রিয়ার বাইরে।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজ থেকে প্রায় ৩ হাজার ৫০০ টন চাল খালাস করা হয়েছে। বাকি চাল আর গ্রহণ না করে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু খাদ্যপণ্যের মান নিয়েই নয়, বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্কেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

খাওয়ার অনুপযোগী, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬