ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আড়াই বছর পর প্রকাশ্যে এলেন মিয়ানমারের সু চি ইরাক সফরে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চাঁদে আছড়ে পড়বে ৩ টন রকেট, ঝুঁকিতে কি পৃথিবী? ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, বোমা বিস্ফোরণ শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেন আসিফ মাহমুদ চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ, জানা গেল কবে শুরু ভূ-রাজনীতি বদলে দিতে সীমান্তে বিশাল রেল নেটওয়ার্ক গড়ে তুলছে ভারত ৫ আগস্ট ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, সতর্ক র‍্যাব-পুলিশ বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি, আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল জারি

প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেন আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল আবারও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং জাবির খান গুরুতর আহত হয়েছেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি লেখেন, “প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান।”

এদিকে, মঙ্গলবার দুপুরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসু প্রতিনিধিরা।

এর আগে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াই বছর পর প্রকাশ্যে এলেন মিয়ানমারের সু চি

প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৫:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬