ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদে আছড়ে পড়বে ৩ টন রকেট, ঝুঁকিতে কি পৃথিবী? ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, বোমা বিস্ফোরণ শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান জানাল দিল্লি প্রধানমন্ত্রীর কাছে বিচার দিলেন আসিফ মাহমুদ চট্টগ্রাম বোর্ডে এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ, জানা গেল কবে শুরু ভূ-রাজনীতি বদলে দিতে সীমান্তে বিশাল রেল নেটওয়ার্ক গড়ে তুলছে ভারত ৫ আগস্ট ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা, সতর্ক র‍্যাব-পুলিশ বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি, আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল জারি ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল

বিজয়ের সঙ্গে তৃষাকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের অভিযোগে বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় বিতর্কিত মন্তব্য করেন তিনি। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৪ আগস্ট) তাকে হেফাজতে নেওয়া হয়।

পরিস্থিতি বিবেচনায় চেন্নাইয়ে তার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে গ্রেপ্তার এড়াতে উদয়নিধি মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। মঙ্গলবারই সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জনসভায় মুখ্যমন্ত্রী বিজয়কে সমালোচনা করার সময় উপস্থিত জনতার একটি অংশ ‘তৃষা, তৃষা’ বলে স্লোগান দিলে উদয়নিধি দ্ব্যর্থবোধক মন্তব্য করেন। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক শুরু হয়।

ক্ষমতাসীন দল টিভিকে (TVK) উদয়নিধির বক্তব্যকে নারীদের প্রতি কুরুচিপূর্ণ ও অপমানজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায়। দলটির নেতা আধব অর্জুন অভিযোগ করেন, এ ধরনের মন্তব্য রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং নারীদের মর্যাদাকে অবমাননা করছে।

শুধু ক্ষমতাসীন দলই নয়, তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দলও উদয়নিধির বক্তব্যের সমালোচনা করেছে। তাদের দাবি, জনসমক্ষে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদে আছড়ে পড়বে ৩ টন রকেট, ঝুঁকিতে কি পৃথিবী?

বিজয়ের সঙ্গে তৃষাকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬