ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধে শেষ যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ প্রতিরক্ষাব্যবস্থা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড–এর প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে। এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ থাড ইন্টারসেপ্টর মজুত ছিল, তার প্রায় চার-পঞ্চমাংশই ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত হয়েছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে রয়টার্সসিবিএস নিউজ–এর প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘ-পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতেরও বড় একটি অংশ ব্যবহার করেছে।

সিএনএনের দাবি, প্রতিরক্ষা মজুত দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় পরিকল্পিত বড় ধরনের একটি হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

তবে এসব দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও হোয়াইট হাউস। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে যেকোনো সময় প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব কৌশলগত লক্ষ্য পূরণ এবং ভবিষ্যৎ প্রয়োজন মেটানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুত এখনও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

ইরান যুদ্ধে শেষ যুক্তরাষ্ট্রের ৮০ শতাংশ প্রতিরক্ষাব্যবস্থা

আপডেট সময় ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬