ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলার। এবার ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর ফাইনালে তার পোশাক ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্বে ছিলেন উর্বশী। এদিন তাকে ভারতের জাতীয় পতাকার রং ও প্রতীকের আদলে তৈরি একটি পোশাকে দেখা যায়।

পোশাকটিতে ছিল ভারতের জাতীয় পতাকার তিন রং—গেরুয়া, সাদা ও সবুজ। মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র। সঙ্গে ছিল সোনালি ঝালর। এর সঙ্গে হীরার কানের দুল, রুপালি চুড়ি ও ভারী আংটি পরেছিলেন অভিনেত্রী।

উর্বশীর পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। একাংশের অভিযোগ, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে তা পরা জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। তবে অন্য একটি অংশ উর্বশীর প্রশংসা করে বলছে, পোশাকের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের চেষ্টা করেছেন।

বিতর্কের মধ্যেই নিজের পোশাক নিয়ে ব্যাখ্যা দিয়েছেন উর্বশী। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।’

অভিনেত্রী জানান, তার এই পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত।

এবারের আয়োজন উর্বশীর জন্য ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মুকুট জিতেছিলেন তিনি। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

এবারের প্রতিযোগিতায় নির্বাচন কমিটির সদস্য ছিলেন সুস্মিতা সেনও। তাই মঞ্চে দাঁড়িয়ে নিজের সেই বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেন উর্বশী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার জোট করতে ইরানকে ডেকেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

আপডেট সময় ০৩:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬