ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার বিকেলে হিলিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তিনি দেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাঁর যদি সাহস থাকে, তাহলে দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হওয়া উচিত।

তিনি বলেন, আদালতে বিচার শেষে যদি তিনি খালাস পান, সেটি ভালো বিষয়। তবে আইন ও বিচারব্যবস্থার মুখোমুখি না হয়ে এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারের পতনের পর দেশের মানুষ ভালো আছে। বাইরে থেকে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে।

এ সময় দিল্লি থেকে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬