ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) কলকাতার কাছে উত্তর ২৪ পরগনার হালিশহরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুলিশ হেফাজতে মারা যাওয়া এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মমতা। এ সময় বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ধরেন। গাড়িতে কাদা মাখানোর পাশাপাশি জুতা, পানির বোতল ও ইট-পাথর ছোড়ার অভিযোগও ওঠে। বিক্ষোভকারীরা ‘চোর ভাগাও’ স্লোগান দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার পর মমতা অভিযোগ করেন, পুলিশের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়েছে। গাড়ির জানালা খোলা থাকলে পাথরের আঘাতে তিনি গুরুতর আহত, এমনকি নিহতও হতে পারতেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নিজের নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

তাঁর সঙ্গে থাকা তৃণমূলের নেতারাও প্রশাসনের সমালোচনা করেন।

তবে হামলার সঙ্গে বিজেপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, যে তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে মমতা গিয়েছিলেন, তাঁর পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ নিয়েও রাজনৈতিক উত্তেজনা চলছে। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর ওই ব্যক্তি পুলিশ হেফাজতে মারা যান বলে পরিবারের অভিযোগ। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য এখনও পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা

আপডেট সময় ০৫:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬