ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টই পজিটিভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আকস্মিক উচ্চতা কমে যাওয়ার ঘটনায় তদন্তের মধ্যে থাকা পাইলটের দুই দফা ডোপ টেস্টই পজিটিভ এসেছে। পরীক্ষায় পাইলটের গাঁজা সেবনের প্রমাণ মিলেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আটজন ক্রু নিয়ে ফুকেট থেকে দিল্লির উদ্দেশে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। ক্রুজিং পর্যায়ে বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে গেলে অন্তত ২০ যাত্রী ও চার ক্রু সদস্য আহত হন।

দিল্লিতে অবতরণের পর প্রথম পরীক্ষায় পাইলটের শরীরে সাইকোঅ্যাকটিভ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। পরে দ্বিতীয় দফা পরীক্ষাতেও ফল পজিটিভ আসে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই পরীক্ষাতেই গাঁজা সেবনের বিষয়টি নিশ্চিত হয়েছে।

ঘটনার সময় পাইলট নিজের আসনে ছিলেন না এবং এয়ারবাসের নিয়ন্ত্রণে ছিলেন কো-পাইলট। বিমানটি ৩০০ ফুট নিচে নেমে ‘নেগেটিভ-জি’ পরিস্থিতিতে পড়লে ককপিটের ভেতরের বিভিন্ন বস্তু এবং আসনে বেল্ট না বাঁধা ব্যক্তিরা ওপরের দিকে ভেসে ওঠেন। পেছনের অংশে সিটবেল্ট না বাঁধা কয়েকজন যাত্রী এতে গুরুতর আহত হন। তবে বিমানটি কেন হঠাৎ উচ্চতা হারিয়েছিল পাইলটের কর্মকাণ্ড, কারিগরি ত্রুটি নাকি হাইড্রোলিক সমস্যার কারণে, তা এখনো নিশ্চিত নয়।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই পাইলটকেই দায়িত্বের তালিকা থেকে সরিয়ে রাখা হয়েছে ।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

তদন্তকারীরা বিমানের কারিগরি অবস্থা, ফ্লাইট ডেটা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নথি, চিকিৎসাসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করছেন। তদন্ত শেষ হওয়ার আগে কোনো একটি তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে এয়ার ইন্ডিয়ার বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসন মঙ্গলবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মন্ত্রী রাম মোহন নাইডু বলেন, বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ঘটনায় কোনো ধরনের আপস করা হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টই পজিটিভ

আপডেট সময় ০৯:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬