ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’ জুলাই হত্যা মামলা: বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন ১৩৭ যাত্রীসহ নিয়ন্ত্রণ হারায় ভারতীয় বিমান, পরে জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশু চুরির অভিযোগে সিরাজুল (৪২) ও শেফালী বেগমকে (৩৪) আটক করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী-স্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাসিতলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত আসামিরা ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের আপন চাচার শালিকা ও ভায়রা।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল সোমবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার হাসপাতালে দাদির কাছ থেকে বাচ্চাটি সুন্দর হয়েছে বলে কোলে নেয় শেফালী বেগম। এরপর সুযোগ বুঝে বাচ্চাটিকে নিয়ে বাহিরে চলে যান তিনি। একপর্যায়ে তাকে তৃতীয় তলায় খোঁজে না পেয়ে শিশুটির পরিবারের লোকজন বাহিরে এসে নবজাতক শিশুসহ মহিলাটিকে দেখতে পায়।

তারা শিশুটিকে উদ্ধার করে মহিলাকে আটক করে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় শেফালী বেগম ও তার স্বামী সিরাজুলকে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, আমি বিষয়টা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা

হাসপাতালে শিশু চুরির অভিযোগ, স্বামী-স্ত্রী আটক

আপডেট সময় ১০:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬